রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি : নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘Road to Green Earth 4.0’-এর তৃতীয় পর্ব “সবুজ চিন্তা, সবুজ কর্ম”। ৩ আগস্ট, রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরিবেশবান্ধব ও ক্ষতিকর গাছের পার্থক্য, জলবায়ু পরিবর্তন, বন উজাড়সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে একটি শিক্ষামূলক সেশন পরিচালিত হয়।
সেশনের পরে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে। সেরা প্রতিযোগীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় পুরস্কার হিসেবে, যাতে তারা বাস্তবেই সবুজের চর্চা শুরু করতে পারে।
প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন, “শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা আমাদের কর্তব্য। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।” আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ প্রমাণ করেছে, তারা ইতোমধ্যে ভবিষ্যতের জন্য সচেতন হয়ে উঠছে।
Enter your key to unlock the system.
Don't have a key? Pay and submit the form below.
Order Submitted Successfully! We will contact you soon.
Enter your key to unlock the system.
Don't have a key? Pay and submit the form below.
Order Submitted Successfully! We will contact you soon.