শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

পাটগ্রামে “গুপ্তধন” ভেবে ঘরে লুকিয়ে রাখেন গ্রেনেড

রিপোটারের নাম / ৩৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে পরিত্যাক্ত একটি গ্রেনেড পেয়ে একমাস ধরে লুকিয়ে রাখার পর পুলিশের কাছে জমা দিয়েছেন ওই গ্রামের এক কৃষক।

 

সোমবার (২ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার। যার ওজন আনুমানিক ৫০০ গ্রাম।

 

ওই কৃষক লেবু মিয়া (৪৫) উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস আগে কৃষক লেবু মিয়া বাউরা নবীনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে বিভিন্নভাবে আঘাত করে ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে গত রোববার রাতে গ্রেনেড বুঝতে পেরে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবীনগর ক্যাম্পে অবগত করেন। বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান থানা পুলিশকে অবগত করলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ