শিরোনাম
পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ-বিজিবির মিষ্টি বিনিময় পাটগ্রামে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আধুনিক প্রযুক্তিতে মাছ উৎপাদনের আহ্বান পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।  পাটগ্রামে প্রিপেইড মিটার অপসারণ ও গ্রিড বৃদ্ধির দাবিতে মানববন্ধন ​ রংপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ উন্নয়ন ও সুশাসনের মূল চাবিকাঠি গণতান্ত্রিক শাসনব্যবস্থা: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা নওগাঁর পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত। 

রিপোটারের নাম / ১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ)  প্রতিনিধি : নওগাঁর পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ: এমপাওয়ারিং গ্রাসরুটস্ সিভিল সোসাইটি’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্র্যাক পত্নীতলা আঞ্চলিক কার্যালয়ের সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে পোরশা উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

 

ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (বরেন্দ্র)-এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।

 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম।

 

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের পত্নীতলা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় তিজ্ঞা। সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ব্র্যাকের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার আলপনা জয়ন্তী কুজুর এবং ব্র্যাক নওগাঁ জেলা সমন্বয়কারী আবুল কালাম আজাদ।

 

সভায় প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, তৃণমূল পর্যায়ে নাগরিক সমাজের ভূমিকা শক্তিশালীকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোকপাত করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ