শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ফরচুন বরিশালে যোগ দিয়ে অনুশীলনে গতির ঝড় তুলেছেন শাহীন আফ্রিদি।

রিপোটারের নাম / ৩০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : আর একদিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে বিপিএলের আসন্ন আসর। দেশসেরা এই টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে যোগ দিয়েছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। অনুশীলনে গতির ঝড় তুলেছেন এই বাঁহাতি পেসার।

 

আজ শনিবার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো বরিশালের হয়ে অনুশীলন করেন আফ্রিদি। এসময় তাকে দেখে বুকে জড়িয়ে নেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আফ্রিদিকে অবশ্য পুরো বিপিএলের জন্য পাচ্ছে না বরিশাল। তাকে ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি।

 

বিপিএলের শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা পেসার শাহীন। যার অর্থ, বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানের এই স্পিডস্টারকে। তবে, এমন বিশ্বসেরা একজন পেসারের বিপিএলে খেলাটাও বড় ব্যাপার। বিপিএলের উদ্বোধনী ম্যাচে বরিশালের প্রতিপক্ষ লম্বা সময় পর ফেরা দুর্বার রাজশাহী।

 

 

ফরচুন বরিশাল স্কোয়াড

 

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাইম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ নবী (আফগানিস্তান), কাইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা), শাহীন আফ্রিদি (পাকিস্তান)।


এই ক্যাটাগরির আরো সংবাদ