শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজায় গনহত্যার প্রতিবাদে চন্দনাইশ পৌরসভা ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভা শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় অবৈধ ইসরায়েলি দখলদারিত্ব এবং নৃশংস গনহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল (সোমবার) সকালে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। শেষে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ সাঈদ হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের দপ্তর সচিব মাওলানা মুহাম্মদ আবদুল হাকিম, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, যুবসেনা চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ নুর, মাওলানা মুহাম্মদ কামরুদ্দিন নুরী, মুহাম্মদ আরমান হোসাইন, হাফেজ সেকান্দর হোসাইন, আবদুন নবী, মুহাম্মদ শাহাজাহান, কাজী মুহাম্মদ সাঈদ হোসেন, মুহাম্মদ আসিফুল আলম, মাওলানা সৈয়দ মুহাম্মদ রবিউল হোসাইন জালালী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ