শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে প্রেস ক্লাবের ৩৩ বর্ষপূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

রিপোটারের নাম / ১০৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১৯৯১ সালে প্রতিষ্ঠিত প্রেস ক্লাবের বর্ষপূর্তিতে শীতার্ত বিধবা ও দরিদ্র পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সপ্তাহব্যাপী চলবে এই মানবিক কর্মসূচি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় প্রেস ক্লাব চত্বরে পাঁচ শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক ইনকিলাব বিশেষ প্রতিবেদক মহসিন আলী রাজু।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম দয়া’র ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি মার্জান আহাদ, জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদার, সাংবাদিক রাকিবুল হাসান শান্ত, রবিউল ইসলাম, সোহাগ আলী, সাফায়াত সজল, রাসেল মাহমুদ, এমদাদুল হক, তানসেন আলী মন্টু, আব্দুল মান্নান, তানভীর রহমান, রসুল খন্দকার, সালমির আহমেদ, ফরিদ উদ্দিন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;