শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বাংলাদেশে প্রথমবার! লিওদের ডকুমেন্টারি ভাইরাল – মাত্র ৭২ ঘন্টায় ভিউ ছাড়ালো ১০ হাজার

রিপোটারের নাম / ৪৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : বাংলাদেশে প্রথমবারের মতো লিওদের উদ্যোগে নির্মিত একটি ডকুমেন্টারি সাড়া ফেলেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। প্রকাশের মাত্র ৭২ ঘন্টার মধ্যেই ভিডিওটি ১০ হাজারের বেশি ভিউ অর্জন করেছে, যা লিওদের সামাজিক কর্মকাণ্ড ও মানবিক কার্যক্রমের প্রতি মানুষের গভীর আগ্রহ ও ভালোবাসার প্রতিফলন।

 

লিও ক্লাব অব চট্টগ্রাম খুলশি ব্লুর এই বিশেষ ডকুমেন্টারিতে সংগঠনের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম, তরুণ নেতৃত্বের অবদান এবং পরিবর্তনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে। প্রকাশের পর থেকেই এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে তরুণ সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে।

 

লিও ক্লাব অব চট্টগ্রাম খুলশি ব্লু’র পক্ষ থেকে জানানো হয়েছে— “এই ডকুমেন্টারির সাফল্য আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে। মানুষের ভালোবাসা ও সমর্থন আমাদের পথচলাকে আরও বেগবান করবে।”

 

ডকুমেন্টারিটি লিওদের সামাজিক কর্মকাণ্ডের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতে আরও অনেক ইতিবাচক উদ্যোগকে ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ