শিরোনাম
পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত।  লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান দিবস পালিত নওগাঁ পুলিশ সুপারের সহায়তায় ছিনতাই হওয়া অটো  ফেরত পেয়ে খুশিতে আত্মহারা রামকৃষ্ণের পরিবার । বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল আসলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর।
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

বাঘায় বোমা বানাতে গিয়ে উড়ে গেল হাতের কব্জি 

রিপোটারের নাম / ৩৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বোমা বানাতে গিয়ে উড়ে গেল হাতের কব্জি। হঠাৎ বোমাটি বিস্ফোরিত হয়ে সজিব হোসেন (২০) নামের এক কলেজছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার বিকালে উপজেলার বাঘা পৌরসভার দালালপাড়া গ্রামের এক আমবাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আহত সজিব হোসেন উপজেলার জোতরাঘব উচ্চ বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

সজিব হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন, একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) মিলে নিজ এলাকার এক আমবাগানে বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেনের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

 

সহযোগী রাকিব হোসেন ও শাকিব হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার রাকিব ও শাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। রাকিব ও শাকিব স্থানীয় ভোকেশনালের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এ বিষয়ে আহত সজিব হোসেনের পিতা জয়নাল হোসেন বলেন, ‘ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পটকা (বোমা) তৈরি করতে গিয়ে বিস্ফোরিত হয়ে আমার ছেলের সজিব হোসেনের হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কোনো পরিকল্পনা করার জন্য এ ঘটনা করেনি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর রহমান শফি বলেন, ৫০০ বছরের ঈদমেলা নষ্ট করার টার্গেট নিয়ে তারা বোমা তৈরি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরণ আইনে মামলা করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ