শিরোনাম
দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অংশ্রহণে ​মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রশাসনের টেবিলে ফাইলবন্দি সেনবাগের ঐতিহ্যবাহী শেখ সূফি শাখা খালের ভাগ্য: এসি ল্যান্ডের তালিকার পর আর এগোয়নি কাজ আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে :  নাসিরুদ্দিন পাটোয়ারী পোরশায় অভ্যান্তরীণ বোরে, ধান চাল ও গম সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী । চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ এনসিপির, মেয়রের অস্বীকার রাউজান ও জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে  বড় পরিসরের সাঁড়াশি অভিযানের ঘোষণা এসপি মাসুদের। পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বাছবিচারহীনভাবে সব ক্ষেত্রে সরকারের সমালোচনা করলে কাজ করা সম্ভব না : অর্থ উপদেষ্টা

রিপোটারের নাম / ৩০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : সরকারকে অনেকটা শিশুর মতো উল্লেখ করে বাছবিচারহীনভাবে সব ক্ষেত্রে সরকারের সমালোচনা করলে কাজ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

 

রোববার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ভ্যাট বাড়ানো নিয়ে অনেক গালমন্দ ভোগ করতে হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ভেতরের কাহিনি কী, সেটা আমরা সব সময় বলি না। নিত্য পণ্যের চড়া দামে মানুষের কষ্ট হচ্ছে। আমরা ইচ্ছে করে সেই কষ্ট দিচ্ছি না। সিস্টেম কাজ করছে না এটাই বড় সমস্যা। আমরা চেষ্টা করছি।

তিনি বলেন, সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো। ১০০–এর মধ্যে তুমি আজকে ৭০ পেয়েছ, ভালো করেছ। আবার কেউ বলতে পারে, ১০০–এর মধ্যে কেন ৭০ পেলে, ১০০ পেলে না কেন? এ রকম আচরণ করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। খারাপ কাজের জন্য ভর্ৎসনা করেন, কিন্তু ভালো কাজের জন্য একটু হলেও উৎসাহ দেন। সমালোচনার দরকার আছে।

সাংবাদিকদের উদ্দেশে সালেহউদ্দিন আহমেদ বলেন, আপনারা (সাংবাদিক) একটু পজিটিভলি দেখেন। বাংলাদেশে সবই খারাপ, সবই ভালো। এমনভাব, মনে হয় যেন বাংলাদেশ বলে দেশই নাই। এই হচ্ছে না, ওই হচ্ছে না। পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে।

 

তিনি বলেন, বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, এটা পৃথিবীর কোন দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে, এটাও আমরা আশা করি না। তবে এটা ঠিক জনগণের কষ্ট হচ্ছে। অনেক কিছু তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না। আমরা সেটা উপলব্ধি করছি।

অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সংস্কার নিয়ে অনেক কথাবার্তা বলছি। আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার। সেটা যদি আমরা না করতে পারি, অর্থনৈতিক সংস্কার করা কঠিন, আবার সহজ। কঠিন হল এখানে অনেকগুলো ফান্ডামেন্টাল আইন কানুন আছে। কিন্তু প্রক্রিয়াগত যে আইন কানুন আছে সেগুলোর সঠিক ব্যবহার, সুষ্ঠু ব্যবহার ও স্বচ্ছভাবে ব্যবহার করতে পারলে এই সংস্কার খুব বেশি কঠিন হবে না। এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে। সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা আমরা ঠিকমত ব্যবহার করছি না।

তিনি বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাস্তবায়নে ৬ বছর সময় লেগেছে, যা স্বাভাবিক নয়। প্রয়োজনীয় অনেক আইন-পদ্ধতি আছে, নতুন করেও কিছু প্রণয়ন করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে বাস্তবায়ন নিয়ে।


এই ক্যাটাগরির আরো সংবাদ