শিরোনাম
দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অংশ্রহণে ​মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রশাসনের টেবিলে ফাইলবন্দি সেনবাগের ঐতিহ্যবাহী শেখ সূফি শাখা খালের ভাগ্য: এসি ল্যান্ডের তালিকার পর আর এগোয়নি কাজ আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে :  নাসিরুদ্দিন পাটোয়ারী পোরশায় অভ্যান্তরীণ বোরে, ধান চাল ও গম সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী । চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ এনসিপির, মেয়রের অস্বীকার রাউজান ও জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে  বড় পরিসরের সাঁড়াশি অভিযানের ঘোষণা এসপি মাসুদের। পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজিএমইএর নির্বাচনে অধিকাংশতে জয়ী ফোরাম জোট ।

রিপোটারের নাম / ৩৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ফোরাম জোট। ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে অধিকাংশতে জয়ী এ জোটের প্রার্থীরা। আর চট্টগ্রামে ৯টি পরিচালক পদের মধ্যে ৫টিতে জিতেছে।

 

আগামী ২ জুন এই পরিচালকরা ভোট দিয়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।

 

চট্টগ্রাম অঞ্চলে মোট ভোট পড়েছে ২৫৪টি। এর মধ্যে বাতিল হয় ৬টি ভোট। মোট ৯টি পরিচালক পদের বিপরীতে ফোরাম জোট ৫টি পদে জয়ী হয়।

 

বিজিএমইএর ভোটগ্রহণের সময় ১৫ মিনিট বাড়িয়ে দেওয়া হয়। শনিবার বিকাল সোয়া ৫টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়।

 

এ ভোটের মাধ্যমে আগামী দুই বছরের (২০২৫-২৭ মেয়াদ) জন্য পোশাক শিল্পের মালিকরা তাদের নেতা নির্বাচিত করবেন।

 

ঢাকা ও চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু–’তে সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলে বিকাল সোয়া ৫টা পর্যন্ত।

 

এবারের বিজিএমইএর নির্বাচনে ভোটযুদ্ধে লড়েন মোট ৭৬ প্রার্থী। নির্বাচনে এক হাজার ৮৬৪ জন গার্মেন্ট মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দিয়েছে। বাকি ৬ জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে ভোট করছেন। এবারের নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দিচ্ছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। পাশাপাশি সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।

 

ফোরামের মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, বিজিএমইএ দীর্ঘদিন দলীয়ভাবে পরিচালনা হয়েছে। এবার কোনো প্রভাব ছাড়া নির্বাচন হবে। ভোটাররাও আগ্রহ নিয়ে বসে আছে। জয়ের জন্য আমরা শতভাগ আশাবাদী।

 

ফোরাম নেতা ও প্রার্থী যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন বলেন, আমি একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন কামনা করছি। যাতে আমরা একটি নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য ফল পেতে পারি।

 

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, ‘এখন পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে। নির্বাচনে প্রার্থীদের আচরণে আমি খুশি। সকালে কিছু বহিরাগত ভেতরে জটলা পাকিয়েছিলেন। পুলিশের সহযোগিতায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা স্বচ্ছ নির্বাচনের একটা উদাহরণ তৈরির চেষ্টা করছি। যাতে আগামীতে নির্বাচন এ রকম হয়।’


এই ক্যাটাগরির আরো সংবাদ