শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এনইউবিতে দোয়া ও মোনাজাত।

রিপোটারের নাম / ২৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ক্যাম্পাসে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জোহর নামাজের পর এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ। তিনি দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের কষ্ট লাঘব ও দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান।

 

প্রো-উপাচার্য অধ্যাপক ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সর্দার মাহমুদ হোসেন বলেন, ‌‌‌‌‌‌‌‘বিমান দুর্ঘটনায় পুরো জাতি কাঁদছে।’ দুর্ঘটনার সময় সর্বস্তরের মানুষ যেভাবে সাহায্যের মানসিকতা নিয়ে এগিয়ে এসেছে, তিনি তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্যোগ ও দুর্ঘটনায় এমন মানবিক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি, সন্তান হারানো ভুক্তভোগী পরিবারগুলোর জন্য সৃষ্টিকর্তার নিকট ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।

দোয়া ও মোনাজাতে আরও উপস্থিত ছিলেন মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোজাম্মেল হকসহ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

 

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ