শিরোনাম
উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ । সাতক্ষীরা জেলার নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবসে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বিনামূল্যে গাছের চারা বিতরণ

রিপোটারের নাম / ৫৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩

এইচটি বাংলা ডেস্ক : সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ; এই স্লোগান নিয়ে দেশব‍্যাপী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অরাজনৈতিক,মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সংস্থার উদ্যোগে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস কে কেন্দ্র করে বিভিন্ন সংস্থার পাশাপাশি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগেও পালন করা হয়।

৫ জুন সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে দেশব‍্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উক্ত এই কর্মসূচির উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।

এর ধারাবাহিকতায় বিকাল ৫ টায় ঢাকা টিএসসি মোড়ে মানুষ কে গাছ লাগানোর বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জনসাধারণের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়।

উক্ত এই অনুষ্ঠানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল্লাহ হারুন, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) সাধারণ সম্পাদক শরীফ জামিল।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা শহিদুল্লাহ হারুন বলেন, বিশ্ব ব‍্যাপী অতিরিক্ত তাপদাহ থেকে এবং আগামী বিশ্বকে বাঁচাতে গাছ লাগানোর কোন বিকল্প নাই।
তিনি আরও বলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আজ মানুষের মাঝে বিনামুল্যে গাছ লাগানর যে কর্মসূচি করছেন তা সত্যিই প্রশংসনীয়।

এই সময় উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সরদার এম এ মহিন, ফাহিম আহমেদ ফাহিম,ঢাকা জেলার প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, রিপন মোল্লা, সাথী ইসলাম, মোঃ কাজী মাসুদ, মোঃ দুলাল প্রমূখ।

পরিশেষে সাধারণ মানুষের মাঝে গাছ বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন নেতৃবৃন্দ


এই ক্যাটাগরির আরো সংবাদ