শিরোনাম
দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অংশ্রহণে ​মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রশাসনের টেবিলে ফাইলবন্দি সেনবাগের ঐতিহ্যবাহী শেখ সূফি শাখা খালের ভাগ্য: এসি ল্যান্ডের তালিকার পর আর এগোয়নি কাজ আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে :  নাসিরুদ্দিন পাটোয়ারী পোরশায় অভ্যান্তরীণ বোরে, ধান চাল ও গম সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী । চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ এনসিপির, মেয়রের অস্বীকার রাউজান ও জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে  বড় পরিসরের সাঁড়াশি অভিযানের ঘোষণা এসপি মাসুদের। পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ব্যাংকগুলোর সম্পদ পর্যালোচনার জন্য নিয়োগ দিয়েছে বিখ্যাত তিন অডিট ফার্মকে ।

রিপোটারের নাম / ৩৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক  : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে আওয়ামী লীগ শাসনামলে প্রায় ১৭ বিলিয়ন ডলার ব্যাংক থেকে আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক বিখ্যাত তিনটি আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান—ইওয়াই, ডেলয়েট এবং কেপিএমজিকে ব্যাংকগুলোর সম্পদ পর্যালোচনার জন্য নিয়োগ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ অর্থ পাচার করে কেনা সম্পদের সন্ধানে ১১টি যৌথ তদন্ত দলও গঠন করেছে। এই তদন্তের কেন্দ্রে বাংলাদেশে থাকা শীর্ষ ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলো ‘অ্যাসেট কোয়ালিটি রিভিউ’ শুরু করেছে যার মাধ্যমে ব্যাংকগুলোর সম্পদের কার্যকারিতা যাচাই করা হবে। কোনো সম্পদ কার্যকর কি না এবং কীভাবে তা ব্যবহৃত হয়েছে, সেসব বিষয়ে ফরেনসিক অডিটও করা হবে।

আহসান এইচ মনসুর জানান, তার মূল লক্ষ্য হলো বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং পাচার হওয়া অন্তত ২ ট্রিলিয়ন টাকা উদ্ধার করা।

গত বছরেই তিনি মন্তব্য করেছিলেন, বাংলাদেশের বেশ কয়েকটি শীর্ষ ব্যাংক সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সাহায্যে দখল করা হয়েছে। মূলত ছয়টি ব্যাংকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে, যার মধ্যে পাঁচটি ব্যাংকের শেয়ার এস আলম গ্রুপের হাতে রয়েছে।

এছাড়া, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এস আলম গ্রুপের বিরুদ্ধে ১১.৩ বিলিয়ন টাকার জালিয়াতির অভিযোগে মামলা করেছে, যেখানে মামলা সম্পর্কিত কিছু সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এস আলমের আইনজীবী বলছেন, তাদের কিছুরই দোষ নেই এবং তারা আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত।

অন্যদিকে, বাংলাদেশ আন্তর্জাতিক সমর্থন সহ পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার চেষ্টা করছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই প্রচেষ্টায় সহযোগিতা করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে আর্থিক সম্পৃক্ততার অভিযোগের কারণে শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। আহসান এইচ মনসুর বলেন, জনগণের চাপের কারণে তার পদত্যাগ হয়েছে এবং এটি হারানো অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টায় বিশ্বের নজর আকর্ষণ করবে। তিনি আশা করছেন, রাজনীতিবিদরা জনগণের চাপের সম্মুখীন হয়ে অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টায় সমর্থন দেবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ