শিরোনাম
পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হবে পাটগ্রামে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নৈশ প্রহরী রাতেই গ্রেফতার পাটগ্রামে নানা সম্পর্কের প্রতিবেশী বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বিদায়ী বক্তব্যে কয়েকবার কেঁদে ফেলেন মির্জা ফখরুল , দোয়া চান সকলের।
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে :  নাসিরুদ্দিন পাটোয়ারী

রিপোটারের নাম / ২৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র মুখ্য সংগঠক মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন -সীমান্তে মাদকের প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রয়োজনে জনগণকে রাত জেগে সীমান্ত পাহারা দিতে হবে। তিনি আরো বলেন আসন্ন কোরবানি ঈদে আমাদের দেশের গরু দিয়েই আমরা কোরবানি করব তবুও গরু পারাপারের আড়ালে যেন দেশে মাদক ও চোরাচালান না হতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে। মাদকের ছোবল থেকে এদেশের তরুণ সমাজকে বাঁচাতে হবে।জুলাই অভ্যুথ্থানের তরুণ শক্তির হাতেই আগামীর বাংলাদেশ বির্নির্মাণ হবে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত পথ সভার বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি এনপিপির মুখ্য সংগঠক মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারী গতকাল জেলার হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের অধিবাসী ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত খাদেমুলের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে পাটগ্রামে এসে পাটগ্রাম চৌরঙ্গীর মোড় এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তার সাথে কেন্দ্রীয়, জেলা ও পাটগ্রাম উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক ডাঃ ওমর ফারুক,যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির
সাধারণ সম্পাদক কবীর আহমেদ রাব্বি,সাংগঠনিক সম্পাদক আনজুম রাজা প্রমুখ। বক্তব্যে তিনি ফ্যাসিষ্ট আওয়ামিলীগের সময়ে করা বানোয়াট মামলায় কারাগারে থাকা পাটগ্রাম পৌর জামায়াতের আমীর মো: সোহেল রানার অনতিবিলম্বে মুক্তি দাবী করেন। তিনি বলেন, জুলাইয়ের পটপরিবর্তনের পর বিএনপি জামায়াতসহ সকল রাজনৈতিক নেতাদের নামে ফ্যাসিষ্টদের মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে সে ক্ষেত্রে পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা ব্যতিক্রম হতে পারনা। আমরা অনতিবিলম্বে তার মুক্তি কামনা করছি। তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ