রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলার সচেতন মহলের দাবির মুখে আসন্ন উপজেলা নির্বাচনে সাতকানিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করলেন,মোহাম্মদ কামাল উদ্দিন। এই বছরে শেষের দিকে সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণার কথা রয়েছে।
যে সকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহন করবে ইতিমধ্যে তারা মাঠ গোছানোর কাজে নেমে পরেছে। প্রার্থীতাও ঘোষণা করেছে অনেকে।সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা ষোঘণা করেছেন মোহাম্মদ কামল উদ্দিন। তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। নির্বাচিত হলে সাতকানিয়া উপজেলা কে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন।
রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয় বার ভাবব না। রাজনীতি করতে হলে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থেকেই রাজনীতি করতে হবে। রাজনীতি ও জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক আমি উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। সাতকানিয়া উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের শিক্ষা ও খেলাধুলায় উৎসাহিত করতে চাই। এ জন্য চাই দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা দরকার।
জানা যায়, মোহাম্মদ কামাল উদ্দিন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত,সদস্য, আহবায়ক কমিটি সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগ। সভাপতি, সাতকানিয়া পৌর ব্যবসায়ী সমিতি। সাবেক সভাপতি, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগ। সাতকানিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। সাবেক সদস্য, গভর্নিং বডি সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ। সদস্য পিটিএ, সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।সাবেক সহ-সভাপতি, ম্যানেজিং কমিটি, রুপকানিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়।
এই বিষয়ে মোহাম্মদ কমাল উদ্দিন বলেন, তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে সাতকানিয়া উপজেলা কে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। তিনি বলেন, বিগত দিনে আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি এবং করোনা সময় বিভিন্ন শ্রেণীর মানুষদের কে ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলাম এবং সহযোগিতা করে যাব। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Enter your key to unlock the system.
Don't have a key? Pay and submit the form below.
Order Submitted Successfully! We will contact you soon.
Enter your key to unlock the system.
Don't have a key? Pay and submit the form below.
Order Submitted Successfully! We will contact you soon.