শিরোনাম
দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

মনোহরদীতে গাড়ি আটকে ডাকাতি

রিপোটারের নাম / ৪১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) : নরসিংদীর মনোহরদীতে সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারি নেসলে কম্পানির পিকআপ ভ্যান আটকে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধা সাড়ে ৬টার দিকে মনোহরদী-ড্রেনেরঘাট আঞ্চলিক সড়কের গজারিয়া স্লুইসগেটে এই ঘটনা ঘটে।

গাড়িচালক জানান, সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন পরিবেশকের গোদাম থেকে নেসলে কোম্পানির পণ্য পরিবহনকারী একটি পিকআপ ভ্যান মালামাল নিয়ে বিক্রির জন্য বের হয়।

চালাকচর, চকবাজার এবং নোয়াকান্দী বাজারে বিক্রি শেষে মনোহরদী ফিরছিল। লেবুতলা ইউনিয়নের গজারিয়া স্লুইসগেটের সামনে পৌঁছলে সাদা রংয়ের একটি হায়েস গাড়ি সড়কের মাঝে দাঁড় করিয়ে কম্পানির গাড়িটি আটকায়। এ সময় ডাকতের গাড়ি থেকে ৭-৮ জন মুখোশপড়া যুবক ধারাল অস্ত্র দিয়ে পিকআপের সামনের গ্লাসে কোপ দেয়। অন্য একজন গাড়ির দরজায় আঘাত করে খুলে ফেলে।

এ সময় ভেতরে বসা দুই বিক্রয়কর্মীর সঙ্গে থাকা প্রায় ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাতদল দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

নেসলের মনোহরদী পরিবেশক কার্যালয়ের ব্যবস্থাপক মাছুম মিয়া বলেন, ‘মার্কেট থেকে মালামাল বিক্রি শেষে ফেরার পথে ৭-৮ জন ডাকাত এসে গাড়ি ভেঙে হামলা চালিয়ে ব্যাগে থাকা টাকা নিয়ে চলে যায়।’

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও কোম্পানির লোকজনদের উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া টাকা উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ

;