শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

মিশকাতুল জান্নাত সানিকা’ দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে 

রিপোটারের নাম / ৬৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

মোহাম্মদ বোরহান উদ্দিন-ট্টগ্রাম মহানগর প্রতিনিধি: মিশকাতুল জান্নাত সানিকা দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক সুপরিচালিত চট্টগ্রামের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা থেকে সদ্য প্রকাশিত মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় GPA 5 সহ গোল্ডেন A + পেয়েছে।

জ্ঞাতব্য যে, সে ২০১৭ সালে অনুষ্ঠিত এবতেদায়ি সমাপনীতেও গোল্ডেন A + সহ ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছিল। তাঁর এ অর্জনে সে মহান আল্লাহ তা’আলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশায়েখ- হযরাতের দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছে। সাথেসাথে জামেয়া মহিলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলী, মা-বাবা, সহপাঠী, আত্মীয় স্বজনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য যে, সে চট্টগ্রাম হাটহাজারীর কাটিরহাটস্থ হযরত তাহের শাহ এগ্রো প্রোডাক্টসের কর্ণধার, সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ ও চট্টগ্রাম বালুচরাস্থ কে,সি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপিকা শাহীন আকতার চৌধুরীর কন্যা । চার বোনের মধ্যে সে সবার ছোট।

তার স্বপ্ন সে বিশ্বের প্রাচীন বিদ্যাপীঠ মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করা। পড়াশোনা শেষ করে আলেমা হয়ে দ্বীন, মাযহাব-মিল্লাত, সুন্নিয়ত, দেশ-জাতির খেদমত করতে ও ধর্মীয় এবং নারী শিক্ষায় অবদান রাখতে চাই। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।


এই ক্যাটাগরির আরো সংবাদ