শিরোনাম
চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল সাময়িকভাবে স্থগিত ।

রিপোটারের নাম / ৩৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

 

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের সিয়াটলের একজন ফেডারেল বিচারক এ আদেশ দেন। বিচারক জন সি. কফেনার এই আদেশের ফলে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া ১৪ দিনের জন্য স্থগিত থাকবে।

 

ট্রাম্পের নির্বাহী আদেশে নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের কথা বলা হয়েছিল। এটি দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিরুদ্ধে। বিচারক কফেনর বলেছেন, ‘এটি স্পষ্টভাবে অসাংবিধানিক।’

 

এই আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য ও নাগরিক অধিকার রক্ষাকারী সংগঠন মামলা করেছে। আদালতের স্থগিতাদেশকে তারা স্বাগত জানিয়ে মন্তব্য করেছে যে, কোনো প্রেসিডেন্টই নিজের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারেন না।

 

বিচারক বলেন, এটি একটি স্পষ্টতই অসাংবিধানিক আদেশ। ট্রাম্প প্রশাসনের আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো আইনজীবী কীভাবে এ ধরনের আদেশকে সাংবিধানিক বলে নিশ্চিত করতে পারেন, তা আমার বোধগম্য নয়। আমি সত্যিই বিস্মিত হয়েছি।

 

উল্লেখ্য, গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেই একশ’র বেশি নির্বাহী আদেশে সাক্ষর করেন ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল– নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল। যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীতে দেশটির ভূখণ্ডে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার দেয়া হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ