শিরোনাম
চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে

রিপোটারের নাম / ৪১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের ক্ষমতাগ্রহণের পর যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে এবার দেশটি থেকে নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

 

স্থানীয় সময় সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি সামরিক বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়েছে।

 

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন বলে অনুমান করা হয়। এর মধ্যে ভারতীয়রাও অন্তর্ভুক্ত।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, সেনাবাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো হচ্ছে। তাদের পৌঁছাতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে।

 

পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ৫ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত সামরিক বিমানে অভিবাসীদের গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে পাঠানো হয়েছে।

 

এদিকে গত মাসে ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নিতে সম্মতি জানিয়েছে।

 

 

তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত নথিপত্রহীন ভারতীয় অভিবাসীর সংখ্যা আরও অনেক।

 

অপরদিকে পিউ রিসার্চ সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রে আনুমানিক সাত লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী বসবাস করছে। যা মেক্সিকো এবং এল সালভাদরের পর তৃতীয় সর্বোচ্চ সংখ্যা।

 

প্রসঙ্গত, ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো তারই অংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ