শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

রাজধানীর কাওরান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহা গ্ৰেফতার ।

রিপোটারের নাম / ৩০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

 

 

এইচটি বাংলা ডেস্ক : টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর কাওরান বাজারে আইসিটি বিভাগের ‘ভিশন-২০২১ টাওয়ার’ (সাবেক জনতা টাওয়ার) থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মুন্নী সাহাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, কাওরান বাজার এলাকায় মুন্নী সাহাকে স্থানীয় লোকজন ঘিরে ফেলে। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নিয়ে আসে।

 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বাংলা  বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়। একটি যাত্রাবাড়ী থানায়, আরেকটি মিরপুরে। মিরপুর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দেখিয়ে তাকে ডিবি হেফাজতে পাঠানো হয়েছে।

 

জানা গেছে, তেজগাঁও থানা থেকে মুন্নী সাহাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

 

এর আগে গত ৬ অক্টোবর মুন্নী সাহার সবধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।

 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে সাত জন সাংবাদিককেও আসামি করা হয়েছে, তাদের একজন মুন্নী সাহা।

 

প্রসঙ্গত, টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহা দীর্ঘদিন বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। সবশেষ এটিএন নিউজ ২০২৩ সালের ৩১ মে মাসে পদত্যাগ করেন তিনি। পরে ‘এক টাকার খবর’ নামে একটি অনলাইন প্লাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ