শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর নাম বদলে যাচ্ছে

রিপোটারের নাম / ৪৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে শত শত স্মৃতি জড়িয়ে রয়েছে রিয়াল মাদ্রিদের। আর সেখানে স্প্যানিশ জায়ান্টরা কতটা শক্তিশালী তা সবার জানা। অথচ বদলে যাচ্ছে এই স্টেডিয়ামটির নাম।

 

জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।

 

১৯৫৫ সালের ৪ জানুয়ারি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সভাপতি, সাবেক খেলোয়াড় ও কোচ সান্তিয়াগো বার্নাব্যুর নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল। ৭০ বছর পর সেই এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুর নামে এবার পরিবর্তন আনতে যাচ্ছে রিয়াল।

 

তবে সান্তিয়াগো না থাকলেও বার্নাব্যু থেকে যাবে। নতুন করে ‘স্তাদিও বার্নাব্যু’ রাখা হবে এই স্টেডিয়ামের নাম।

 

মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে, এই নামকরণ করার কারণ হিসেবে রয়েছে স্পন্সর ও মার্কেটিং স্ট্র্যাটেজি। নাম ছোট হলে তারা প্রচারে সুবিধে করতে পারবে। এই পরিকল্পনার কারণেই নাম স্তাদিও বার্নাব্যু করা হবে বলে জানা গেছে। যদিও এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

এর আগে রিয়াল নতুন করে নির্মাণ করেছে নিজেদের স্টেডিয়াম। ৭৮ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামে নানাভাবে ব্যবহার করার অপশন রেখেছে স্প্যানিশ ক্লাবটি। যেখানে করা যাবে কনসার্ট, বিবাহের ইভেন্ট, করপোরেট ইভেন্টও। মাল্টিপারপাস এই স্টেডিয়াম থেকে তাই আরও আয়ের জন্য মার্কেটিং শুরু করবে রিয়াল।


এই ক্যাটাগরির আরো সংবাদ