শিরোনাম
দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অংশ্রহণে ​মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রশাসনের টেবিলে ফাইলবন্দি সেনবাগের ঐতিহ্যবাহী শেখ সূফি শাখা খালের ভাগ্য: এসি ল্যান্ডের তালিকার পর আর এগোয়নি কাজ আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে :  নাসিরুদ্দিন পাটোয়ারী পোরশায় অভ্যান্তরীণ বোরে, ধান চাল ও গম সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী । চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ এনসিপির, মেয়রের অস্বীকার রাউজান ও জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে  বড় পরিসরের সাঁড়াশি অভিযানের ঘোষণা এসপি মাসুদের। পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

লভ্যাংশ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক ।

রিপোটারের নাম / ৪৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী সাড়ে ১২ শতাংশ বোনাস।

সোমবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৩২ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৬৯ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৯১ পয়সা।

আগামী ৩০ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মে।


এই ক্যাটাগরির আরো সংবাদ