শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

লালমনিরাহটের পাটগ্রামে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান।

রিপোটারের নাম / ৩৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

 

এফ আই রানা পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে সম্প্রতি চলমান সহিংসতায় নিহত দুইজন ও আহত দুইজন শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে এ সহায়তা প্রদান করা হয়। জানা গেছে, সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতায় নিহত শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঝালংগী গ্রামের আজিজুল ইসলাম ও নুরুজ্জামানের পরিবারকে নগদ এক লক্ষ টাকা করে ও ঢাকার যাত্রাবাড়ীতে পাটগ্রামের শিক্ষার্থী আশিক হোসেন ও পাটগ্রামে আহত সাজ্জাদ হোসেনকে দশ হাজার করে নগদ অর্থ সহায়তা তুলে দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান প্রধান ও হাতীবান্ধা-পাটগ্রামের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের ইসলামীর আমীর আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শোয়াইব আহমেদ ও পৌর আমির মাসুদ আলমসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ