শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে রেড ক্রিসেন্ট কার্যক্রম জোরদারে ৫ম প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৬৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় ‘৫ম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি কর্মশালা-২০২৫’ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।

 

কর্মশালার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন। তিনি বলেন, “রেড ক্রিসেন্ট সব সময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে, যা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানবতার সেবায় পাশে থাকার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এনডিসি সাইফুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, ডা. ফারহানাজ মাবুদ সিলভী ও মোঃ এনামুল হক।

 

কর্মশালায় চট্টগ্রাম মহানগরীর ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব, কর্তব্য ও রেড ক্রিসেন্ট কার্যক্রম কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক ও নিয়োগ বিভাগের প্রধান দীপ্ত ভট্টাচার্য্য। এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের প্রধান মোঃ রকিবুল ইসলাম, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান তন্ময় বড়ুয়া, স্বাস্থ্য ও সেবা বিভাগের প্রধান হোছাইন মো. আসির হামিম এবং রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.