শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সকল নাগরিকের অংশগ্রহণের মধ্যে ঐক্যের ভিত্তিকে সকলের প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ন্যায্য শহর গড়ে তুলতে হবে : ডিএনসিসির প্রশাসক

রিপোটারের নাম / ৩৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল নাগরিকের অংশগ্রহণের মধ্যে ঐক্যের ভিত্তিকে সকলের প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ন্যায্য শহর গড়ে তুলতে হবে বলে বলেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সাইফ পাওয়ারটেক ২য় বিভাগ বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৪টি পার্কের মধ্যে বেশ কয়েকটিতে নারীদের হাঁটার জায়গা, শিশুদের খেলাধুলার জায়গা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য খেলার জায়গা এমনকি কয়েকটিতে পোষ্য প্রাণীদের নিয়ে সময় কাটানোর জায়গাও করে দেয়া হয়েছে।

তিনি বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে ৫টি নতুন পার্ক উদ্ধার করা হয়েছে। কিছুদিনের মধ্যে আরও ৭টি পার্ক উদ্ধার করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি এ সময় নারী ও পুরুষের অংশগ্রহণে এমন একটি টুর্নামেন্ট আয়োজনে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাইফ পাওয়ারটেক ২য় বিভাগ বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৫ এ পুরুষ বিভাগে রাডার বাস্কেটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভেলোসিটি এরিনা ঢাকা। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রাইডার্স ক্লাবের ইমদাদুল হক পিয়াস।

নারীদের বিভাগে ধূমকেতু ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হর্নেট বাস্কেটবল ক্লাব। সেরা খেলোয়াড় নির্বাচিত হন হর্নেট ক্লাবের রাত্রি আক্তার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ