শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সাতক্ষীরায় ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

রিপোটারের নাম / ৭৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরার তালায়  ঔষধ ব্যাবসায়ীদের চার দফা দাবীতে কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার(২২ মে ) সকাল ১০ টায় তালা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুততম সময়ের মধ্যে ফেরৎ নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফর্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা এই চার  দাবীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  সমিতি, তালা উপজেলা ফার্মেসী মালিকরা এই মানবন্ধন করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  সমিতি, মানববন্ধনে বক্তব্য দেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  সমিতি তালা উপজেলার সাবেক সভাপতি ও আবিরোন ফার্মেসীর মালিক আনিছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক জাকারিয়া, মিজানুর রহমান সহ আরও অনেকে। বক্তারা বলেন চিকিৎসা হচ্ছে মানুষের চারটি মৌলিক চাহিদার একটি। আর এই জীবন রক্ষাকারী ঔষধ উৎপাদন, বিপনন ও সরবরাহের ক্ষেত্রে আমাদের দাবীগুলো বাস্তবায়ন অত্যান্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক। অবিলম্বে এই চার দফা দাবী পূরণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ