শিরোনাম
ছাতকে নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন  দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক।
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত

রিপোটারের নাম / ২৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

 

 

জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি : ভ্রামম্যান আদালতের মাধ্যমে অন্যায় ভাবে ১০দিনের সাজা দেওয়া দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর নিঃশর্ত মুক্তির দাবী সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবদিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই -এলাহী। সাংবাদিক আবুল কাসেমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন , প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাংবাদিক ফরিদ হোসেন, বাংলাদেশ মফস্বল ফোরামের সভাপতি আবু জাফর, তালা মফস্বল ফোরামের সভাপতি এম এ ফয়সাল, দিপ্তটিভির সাংবাদিক রঘুনাথ খাঁ প্রমূখ।

 

এসময় বক্তরা বলেন, তথ্য চাওয়ার অপরাধে কালের কন্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুর কে অন্যায়ভাবে যে সাজা দেওয়া হয়েছে সে দেশের বিরাল ঘটনা আমরা এর তীব্রনিন্দা জানাই। আমরা চাই অবিলম্বে ইউ এন বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হোক একই সাথে সহকারী প্রকৌশলী মামুনকে প্রত্যাহার করতে হবে । সেই সাথে অতিদ্রুত টিপুকে মুক্তি দিতে হবে। আমাদের দাবী না মানা হলে জেলা ও উপজেলা থেকে সাংবাদিক এনে সাতক্ষীরাকে অচল করে দেওয়া হবে । আজকের পর জেলা প্রশাসক কোন ব্যাবস্থা না নিলে সারা দেশে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তরা। অবস্থান কর্মসুচি শেষে সাংবাদিক নেতারা টিপুর মুক্তির দাবী ও ইউএনও এবং সহকারী প্রকৌশলীর প্রত্যাহারের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের কাছে জোর দাবী জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ