শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সাতক্ষীরায় সোয়াবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেলো ১১৫ পরিবার

রিপোটারের নাম / ৩৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

 

জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরা সদরের আখড়াখোলায় সোয়াব সংস্থার পক্ষ থেকে হতদরিদ্র ১১৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকালে বল্লী ইউনিয়নের আখড়াখোলা জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার ও খাদ্য বিতরণ করা হয়।

 

সোয়াব ও জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদের পরিচালক জামিলুজ্জামান জামিল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায় ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অফিসের সহকারি পরিচালক মোঃ রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, বল্লী ইউনিয়নের সাবেক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক ও বল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার মন্টু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনি।

 

এ সময় বল্লী ইউনিয়নের ১১৫ জন অসহায় দরিদ্র এতিম ও ছিন্নমূল মানুষের মাঝে ১০ কেজি চাউল, ৪ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ কেজি ডাউল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি তেল বিতরণ করা হয়।

 

সোয়াব সংস্থার পরিচালক জালিমুজ্জামান জানান, প্রতি রমজান মাসেই পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে যাচাই-বাছাই করে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোয়াব সব সময় ছিন্নমূল মানুষের পাশে থাকে। অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা খরচসহ নানাবিধ সহযোগীতার কার্যক্রম চলমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ