শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সাধক আমিন ভাণ্ডারীর হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ৪২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি : যশোরের অভয়নগরে বারান্দী গ্রামের সাধক মুহাঃ আমিন ভাণ্ডারীর হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণাঞ্চল সাধু বাউল পরিষদ।

 

 

গতকাল বেলা ১১ টায় তালা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন দক্ষিণাঞ্চল সাধু বাউল পরিষদের সাধারণ সম্পাদক এস.এম সিরাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সাধক মাসুদ শেখ ও  সাধক মোতাহার  মন্ডল,সদস্য ও নিহিতর পুত্র শাহনেওয়াজ ভান্ডারী, সদস্য শ্যাম গোসাই,সাধক কাজী আঃ রহমান,সাধক আঃ গফুর মোল্যা, সাধক খতম আলী ফকির প্রমূখ।

 

 

সম্মেলনে নিহতের পুত্র শাহনেওয়াজ বলেন, গত ২৯ অক্টোবর সাধক মুহাঃ আমিন ভান্ডারীর পৌত্র বোখারী মোড়ল(২৪)  এর কবুতর চুরি করেন হত্যার অভিযুক্ত ব্যক্তি আরিফুল মোড়ল(২৫)। চুরি করার সময় আমার পিতা সাধক আমিন ভান্ডারী দেখে ফেলেন ও প্রতিবাদ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে একই দিন রাত্র আনুমানিক সময় ৯.৪৫ দিকে একই এলাকার মৃত ফেদু মোড়লের পুত্র মিজানুর রহমান মোড়ল(৪৫) ও ইশারাত মোড়ল(৫৫),মিজানুর রহমান মোড়লের স্ত্রী মৌসুমি বেগম(৪৩),মোবারক মোড়লের পুত্র আরিফুর রহমান মোড়ল (২৫),আরিফুর রহমানের স্ত্রী হাবিবা বেগম(২০) দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে হামলা করে আমার পিতাকে হত্যা করে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ জানান, একটি হত্যা মামলা রেকর্ড হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ