শিরোনাম
চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেলের মতবিনিময় অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৭৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩

 

বিশেষ প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে ঢাকা মতিঝিল এফবিসিসিআই এর প্রেসিডেন্ট এর কার্যালয়ে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এর সাথে সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান এর সাথে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি নাজমা সুলতানা নীলা উপস্থিত ছিলেন।

মত বিনিময়ে তারা গত জানুয়ারি মাসের দিল্লিতে এবং মে মাসে আগ্রায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সার্ক জার্নালিস্ট কনফারেন্সের বিষয়ে অবগত হন এবং আগামী জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য “দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪”-এর বিষয় নিয়ে আলোচনা করেন।
সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জানালিস্ট ফোরাম কে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে সার্ক চেম্বার প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন তাদেরকে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫শে মে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশগুলোর শীর্ষ বাণিজ্য সংগঠন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর ২০২৩-২৪ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন।
সার্ক জার্নালিস্ট ফোরাম শুধু সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কাজ করছেন না তারা এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ধুত্ব স্থাপন এবং অর্থনৈতিক বিষয় নিয়ে এক দেশ ও অন্য দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নিয়ে কাজ করছেন। এ নিয়ে এই সংগঠন দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ