শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে কুরবানির মাংস বিতরণ, শতাধিক মানুষের মুখে হাসি ।

রিপোটারের নাম / ৭৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে এবং কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় নগরীর শতাধিক মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।

রবিবার নগরীর লালদীঘির পাড়স্থ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের মধ্যে এই মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “কুরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন—এটাই মানবতার প্রকৃত দৃষ্টান্ত।”

সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. ফারহানাজ মাবুদ সিলভী, জিয়াউল হক সোহেল, সিটি যুব রেড ক্রিসেন্টের প্রধান আ. ন. ম. তামজীদ, দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

সভাপতি জানান, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।


এই ক্যাটাগরির আরো সংবাদ