শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সিভাসু যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নবীনবরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।

রিপোটারের নাম / ৩১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।

 

রবিবার বিকেলে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. শিরীন আক্তার, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজিদ। সভাপতিত্ব করেন সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি লাভ করার জন্য ও মানবিক গুণাবলি অর্জনের জন্য মানবসেবায় যুক্ত হওয়ার আহ্বান জানান। রেড ক্রিসেন্টের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

 

সভাপতির বক্তব্যে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল একাডেমিক উৎকর্ষ অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের জীবনে সততা, দায়িত্বশীলতা ও মানবসেবামূলক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভাসু যুব রেড ক্রিসেন্টের উপদলনেতা সৌরভ চৌধুরী। এ সময় মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও রেড ক্রিসেন্টের কার্যক্রমভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শেষে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.