শিরোনাম
নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ , ইউরোপের যাওয়ার চেষ্টা। দহগ্রামে শিক্ষকের দাবীতে রাস্তা অবরোধ করে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন শিক্ষার্থীদের  পাটগ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি হাসান রাজিব প্রধান হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জামায়াতের গণ মিছিল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু: ওঝার কাছে গিয়ে সময় অপচয়ের পর হাসপাতালে চিকিৎসা চলাকালে শেষ রক্ষা হলো না।  পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

‘সুপারম্যান’ খ্যাত ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই।

রিপোটারের নাম / ৯২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা বিনোদন ডেস্ক : ‘সুপারম্যান’ সিরিজে কিংবদন্তি খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। রোববার (১৭ আগস্ট) সকালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

অভিনেতার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে ছুঁয়ে যাবে।

 

স্ট্যাম্পের মৃত্যুতে ‘গভীরভাবে মর্মাহত’ বাফটা। ‘সুপারম্যান’র সহ-অভিনেত্রী সারাহ ডগলাস তাকে স্মরণ করে লিখেছেন, ‘অসাধারণ রূপবান ও প্রতিভাবান মানুষ ছিলেন টেরেন্স।

 

তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার কর্মজীবনের শুরুতেই মাসের পর মাস তার সঙ্গ পেয়েছিলাম, এ যেন এক বিরল সৌভাগ্য।আজ গভীর দুঃখে ভরে গেল মন। ’

টেরেন্স স্ট্যাম্পের জন্ম ১৯৩৮ সালের ২২ জুলাই লন্ডনের ইস্টএন্ডের স্টেপনিতে। সাধারণ কর্মজীবী পরিবারের সন্তান তিনি। গ্রামার স্কুলে পড়াশোনা শেষে প্রথমে বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন। পরে ড্রামা স্কুলে বৃত্তি পেয়ে যোগ দেন অভিনয়ের জগতে।

 

১৯৬২ সালে ‘বিলি বাড’ চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান। ছবিটি তাঁকে এনে দেয় সেরা পার্শ্ব–অভিনেতার অস্কার মনোনয়ন ও সেরা নবাগত শিল্পীর গোল্ডেন গ্লোব।

 

পরে একে একে তিনি পর্দায় খলনায়কের চরিত্রে খ্যাতি অর্জন করেন, ‘সুপারম্যান’ ও ‘সুপারম্যান–২’-তে জেনারেল জড, ‘দ্য কালেক্টর’-এ অপহরণকারী ফ্রেডি ক্লেগ, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’-এ সার্জেন্ট ট্রয় চরিত্রে।

 

ছয় দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’, ‘ভ্যালকিরি’সহ অসংখ্য ছবিতে।

 

শন কনারির পর জেমস বন্ড চরিত্রে তাকে বিবেচনা করা হয়েছিল। স্ট্যাম্প নিজেই বলেছিলেন, ‘আমি আর দ্বিতীয়বার ফোন পাইনি। ’

 

১৯৯৪ সালে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’-এ এক ট্রান্সজেন্ডার নারী চরিত্রে স্ট্যাম্পের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। ছবিটি তাকে এনে দেয় বাফটা ও গোল্ডেন গ্লোব মনোনয়ন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ