শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ।

রিপোটারের নাম / ৮৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে।

 

ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এনজিওগ্রাম করা হলে এই সমস্যা ধরা পড়ে।

 

চিকিৎসকরা জানিয়েছেন, তার হার্টের তিনটি গুরুত্বপূর্ণ রক্তনালিতে ব্লক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। তবে বিকল্প হিসেবে স্টেন্টিং (রিং পরানো) ব্যবস্থাও বিবেচনায় রাখা হয়েছে।

 

বুধবার ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

 

জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম বলেন, মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন এবং দেশেই সার্জারি করানোর আগ্রহ প্রকাশ করেছেন।

 

এর আগে গত ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি ফলোআপ চিকিৎসাধীন ছিলেন। এনজিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষায় তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।

 

এদিকে, তার সুস্থতা কামনায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নিচ্ছেন।

 

তবে ইবনেসিনা হাসপাতালের সিজিএম জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, “বাইপাস সার্জারির পরামর্শ দেওয়া হয়েছে এমন তথ্য আমার জানা নেই। গতকালও তিনি একটি সভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন।”


এই ক্যাটাগরির আরো সংবাদ

;