শিরোনাম
চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক। 
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু করেছে শিয়া মুসলিম সম্প্রদায়।

রিপোটারের নাম / ৭৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু করেছে শিয়া মুসলিম সম্প্রদায়।

ধর্মীয় আবেগ ও শোকাবহ পরিবেশে আজ রোববার সকাল সাড়ে ১০টায় ঐতিহ্যবাহী হোসেনি দালান থেকে শুরু হয় এই মিছিল।

 

চার শতাব্দী পুরোনো এই স্থাপনা থেকে বের হওয়া মিছিলটি ঘুরে আসবে আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব হয়ে ধানমন্ডি পর্যন্ত। এরপর সেখানেই শেষ হবে তাজিয়ার শোকমিছিল।

 

হোসেনি দালান এলাকায় সকাল থেকেই দেখা গেছে অংশগ্রহণকারীদের প্রস্তুতি। শোকাবহ এ দিনটি স্মরণে কালো পোশাকে আসা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকে হাতে রেখেছেন প্রতীকী ছুরি, আলাম, পতাকা, নিশান ও বেস্তা।

 

মিছিলে অংশ নিতে আসা এক শোকাহত অংশগ্রহণকারী আরাফাত বলেন, এ দিনটা আমাদের জন্য অনেক কষ্টের। ইমাম হাসান এবং ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তিনি স্বপরিবারে প্রাণ উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের দিনটি স্মরণ করতেই আমি প্রতিবছর অংশ নিই।

 

এই মিছিলে অংশগ্রহণ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি শোক, প্রতিবাদ এবং আত্মত্যাগের প্রতীক হিসেবেও পালন করা হয়। কারবালার সেই ঘটনার স্মরণে অংশগ্রহণকারীরা নীরবে শ্রদ্ধা জানান, শোক প্রকাশ করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

এদিকে, তাজিয়া মিছিল ঘিরে হোসেনি দালান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুরো এলাকায় রয়েছে নিরাপত্তা বাহিনীর সরব উপস্থিতি। মিছিলের পুরো রুটজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।


এই ক্যাটাগরির আরো সংবাদ