শিরোনাম
সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

৪ দিনের সরকারি সফরে চট্টগ্রাম এসেছেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী ।

রিপোটারের নাম / ৫৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

 

 

এইচটি বাংলা ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম চৌধুরী ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৪ দিনের সরকারি সফরে চট্টগ্রাম এসেছেন। মন্ত্রীর ৪ দিনের সফরসূচিতে রয়েছে ৫টি বিয়ের অনুষ্ঠান, ২টি মেজবান ও একটি মাদ্রাসার সালানা জলসায় অংশগ্রহণ।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব ড. মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত প্রতিমন্ত্রীর সফরসূচি থেকে এ তথ্য পাওয়া গেছে। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রীর ৪ দিনের সরকারি সফর শুরু হয়েছে বৃহস্পতিবার।

সফরসূচিতে উল্লেখ করা হয়, ১৮ এপ্রিল রাত ৭ টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কর্ণফুলী উপজেলায় রহিম আলী এর বিয়ের অনুষ্ঠান। ১৯ এপ্রিল শুক্রবার দুপুর ২টায় সূচিয়ার ফয়েজ কনভেনশনে আমানুল্লাহ চৌধুরী বরকল এর ছেলের বিয়ের অনুষ্ঠান। ওইদিন বাদ মাগরিবে চর খাগরিয়া রসুলপুর আলহাজ্ব নূর আহমদ জেবুন্নিছা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সালানা জলসা। একইদিন রাত ৮টায় চট্টগ্রামের পাঁচনাইশে সুইস পার্ক কমিউনিটি সেন্টারে মফিজ আহমেদ সিকদার পাড়া এর মেয়ের বিয়ের অনুষ্ঠান। ২০ এপ্রিল শনিবার দুপুর ১টায় আহাদ কনভেশন হলে অ্যাডভোকেট শওকতুল আলম পূর্ব কানাইমাদারী এর বিয়ের অনুষ্ঠান। ওইদিন দুপুর ২টায় মোবারক আলী কাউন্সিলর এর বাড়ির মেজবান অনুষ্ঠান। একইদিন রাত ৮টায় কাঞ্চন নগর আব্বাস পাড়ায় মেজবানে অংশগ্রহণ ও রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম কনভেনশন সেন্টারে ফজলুল কাদের, বায়েজীদ এর ছেলের বিয়ের অনুষ্ঠান। ২১ এপ্রিল রবিবার তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এছাড়া সফরসূচিতে উল্লেখ করা হয় ১৯ এপ্রিল তিনি পেকুয়া ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থাকবেন।

প্রতিমন্ত্রীর এসব অনুষ্ঠানের কার্যব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসক, দুই জেলার পুলিশ সুপার ও চন্দনাইশ, চকরিয়া ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ