শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ঘাতকচক্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে- আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি

রিপোটারের নাম / ৬৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশের ঐতিহ্যবাহী খানদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট এর পরাজিত ঘাতকরা এখনোও ক্ষান্ত হয়নি। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। এই ঘাতকচক্রকে প্রতিহত করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তিনি ঐতিহ্যবাহী খানদিঘী হাইস্কুলের সুদক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন এই বিদ্যালয় অনেক ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। আমাদের প্রয়াত নেতা আব্দুল ওয়াহেদ মাস্টার এই স্কুল প্রতিষ্ঠা করে গেছেন তাই এই স্কুলের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। এসময় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী স্কুলের সীমানা প্রাচীর ও সুদৃশ্য ফটক নির্মাণের জন্য ২০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিবলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন যথাক্রমে জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক , উপজেলা আ’লীগ নেতা মাস্টার হুমায়ুন কবির ও বেলাল হোসেন মিঠু। বিকাশ চন্দ্র দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. কামাল উদ্দিন, আ’লীগ নেতা এইচ এম আক্তার উদ্দিন, শাহ আলম সওদাগর, জালাল উদ্দিন, জাবেদ হোসেন, যুবলীগ নেতা ফোরক আহমদ, সোহেল হোসেন মন্টু, বেলাল হোসাইন মিন্টু, সরোয়ার হোসেন, নাসির চৌধুরী, সাইফুল ইসলাম শাকিল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, ছাত্রলীগ নেতা আবু ফয়সাল, সিরাজুল ইসলাম কাফি, নাজমুল ইসলাম রুমি, ইলিয়াস চৌধুরী বাবর, আবিদুল ইসলাম, আবু সাদাত মোহাম্মদ সায়েম, তওসীফ আবিদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ