শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

রিপোটারের নাম / ৬৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক:জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের হাইকমিশনার সিরুজিমাথ সামি। বুধবার (১৫ নভেম্বর) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, নারীর ক্ষমতায়ন, পর্যটন খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-মালদ্বীপ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তির দিকে এগিয়ে চলেছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সরকার কাজ করে যাচ্ছে।’

 

স্পিকার বলেন, ‘মালদ্বীপের মতো বাংলাদেশের পর্যটন খাতও অত্যন্ত সম্ভাবনাময়। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন খাতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।’

 

তিনি বলেন, বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি বিমান যোগাযোগ এই দুই দেশের আন্তসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ এ সময় তিনি মালদ্বীপের পর্যটন খাতের প্রশংসা করেন।

মালদ্বীপের হাইকমিশনার সিরুজিমাথ সামির বলেন, ‘মালদ্বীপে প্রায় দেড় লাখ বাংলাদেশি শ্রমিক দক্ষতার সঙ্গে কাজ করছে।’ তিনি নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় স্পিকারের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন।

এ সময় ছিলেন– মালদ্বীপ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মাইশান আহমেদ এবং থার্ড সেক্রেটারি নাসির মারিয়ামসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;