শিরোনাম
উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ । সাতক্ষীরা জেলার নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

চন্দনাইশ দোহাজারীতে নির্বাচন পরবর্তী পৌর মেয়র লোকমান হাকিমের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট

রিপোটারের নাম / ৬৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দোহাজারীতে পৌরসভার মেয়র লোকমান হাকিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে ১০ লক্ষ টাকার মালামাল লুটপাট ও ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে। গত ৭ জানুয়ারি বিকালে নিবার্চন পরবর্তী দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিমের মালিকানাধীন এম এ কাশেম এন্ড ব্রাদাস নামে পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ১ম ও ২য় তলায় ব্যাপক ভাংচুর করে ১০ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করেন। এ সময় দুবৃত্তর্রা ক্যাশে থাকা ৫ লক্ষ টাকা ও বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন মেয়র লোকমান হাকিম। পাশাপাশি মেয়রের ভাড়ায় চালিত ৭/৮ টা ব্যবসা প্রতিষ্টানে হামলা চালিয়ে ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তিনি বলেন, একজন প্রার্থী হেরে যাওয়ায় তাঁর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে এ আক্রমণ চালায়। এ ব্যাপারে পৌরসভার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ