শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন

জমকালো আয়োজনে শেষ হলো অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে চড়ুইভাতি ২০২৪ ।

রিপোটারের নাম / ৭৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক :  শুক্রবার ১৯ শে জানুয়ারি জমকালো আয়োজনে অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও  চড়ুই ভাতি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।

রিনিক মুনের সঞ্চালনায় সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কো স্পনসর  ডেলিভারি এক্সপার্ট বিডির কর্নধার কাজী রায়হানুল ইসলাম (আরমান)। এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ,অদিতি সাহা,মিলন সাহা,রিমু দেবী, তনুশ্রী দিপা,সুলতানা রাজিয়া, শহিদুল ইসলাম সাগর, জাহেদুল আলম, ঝুমলি চৌধুরী,প্রিন্স বিজয় , আকলিয়া রুমি,মিরাজুল হক, বর্ণা তালুকদার, জিসানা কবির, জান্নাতুল নাঈম প্রমুখ।

অনিন্দ্য প্রয়াসের এডমিন সঞ্জয় চৌধুরী বলেন প্রতি বছরের ন্যায় এবারও অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে । প্রতিযোগী নয় সহযোগী হিসেবে আমরা সবাই মিলেমিশে কাজ করব এটাই অনিন্দ্য প্রয়াসের মূল লক্ষ্য ।

সকলের সহযোগিতায় আজকের এই চড়ুইভাতি অনুষ্ঠানটি  সফল হয়েছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

ডেলিভারি এক্সপার্ট বিডির কর্নধার কো স্পনসর কাজী রায়হানুল ইসলাম আরমান বলেন অনিন্দ্য প্রয়াসের  উদ্যোগে চড়ুইভাতির প্রত্যেক প্রোগ্রামে আমি সাথে ছিলাম আগামীতে অনিন্দ্য প্রয়াসের সাথে থাকতে চাই ।

এই চড়ুইভাতিতে বাচ্চাদের বল নিক্ষেপ ,মহিলাদের হাড়িভাঙ্গা , পুরুষদের সুই সুতা সেলাই সহ  বিভিন্ন মজার মজার খেলার আয়োজন করেছে অনিন্দ্য প্রয়াস ।

এইবার পটিয়ার বিটা সংস্কৃতি ও উন্নয়ন কেন্দ্রে অনিন্দ্য প্রয়াসের চড়ুই ভাতি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ভার্চুয়াল জগতে নিজের কিছু উদ্যোগ নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন উদ্যোক্তাদের নিয়ে অনিন্দ্য প্রয়াসের  যাত্রা । অনিন্দ্য প্রয়াস বর্তমানে ২০০  উদ্যোক্তা যুক্ত আছেন। উদ্যোক্তারা অনিন্দ্য প্রয়াস পরিবারের সাথে কাজ করে সফলতা অর্জন করে যাচ্ছেন।

অনিন্দ্য প্রয়াসের চড়ুইভাতি এইবারের অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এইচটি বাংলা।

সংস্কৃতি অনুষ্ঠান ও  Raffle ড্র এর মাধ্যমে শেষ হয়েছে চড়ুই ভাতি ২০২৪ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ