শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে সিএনজি যোগে গাঁজা পাচারের সময় আটক দুই যুবক।

রিপোটারের নাম / ৪৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজি যোগে গাঁজা পাচারের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার আমু – চণ্ডীছড়া চা বাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে থানার একদল পুলিশ সিএনজি যার রেজিঃ নং – হবিগঞ্জ -থ -১১-৮২৪৯ তল্লাশি চালিয়ে ভারত সীমান্ত এলাকা থেকে ১০ কেজি গাঁজা পাচার করে নেয়ার পথে উপজেলার নালুয়া চা বাগান এলাকার গোপেশ মুন্ডার পুত্র দিপেন মুন্ডা (২২), খেতামারা এলাকার মৃত আঃ খালেকের পুত্র মোঃ সেলিম মিয়া (৩০) কে আটক করে।

চুনারুঘাট থানার (এসআই) অজিত কুমার তালুকদার জানান, জব্দকৃত গাঁজার বাজার মূল্য এক লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের পর বিকালে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ