শিরোনাম
শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ ।
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

চুয়েট অফিসার্স এসোসিয়েশনের কার্যকরী কমিটির জরুরী সভা অনুষ্টিত

রিপোটারের নাম / ৩৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

 

চুয়েট প্রতিনিধি:  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অফিসার্স এসোসিয়েশনের এক জরুরি সভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৫ই আগস্ট, ২০২৪ খ্রি. অনুষ্ঠিত কার্যকরী কমিটির জরুরী সভায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য সহায়তা প্রদানের লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তার একদিনের বেতন ও এসোসিয়েশন কর্তৃক সংগৃহিত অনুদান মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন। সভায় উপস্থিত ছিলেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ মোরশেদুল হক, সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক জনাব এ.কে.এম. কামরুল হাসান, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মোঃ জিলহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক জনাব মোঃ রুবেল মাহমুদ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব নুর নেওয়াজ, কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ মিরাজুল ইসলাম, জনাব পংকজ বড়ুয়া,জনাব মোহাম্মদ হারুন ও জনাব মোহাম্মদ নাছির উদ্দিন।
সভায় চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি এই দুর্যোগ মোকাবেলায় সকলকে স্ব স্ব অবস্থান হতে সহযোগিতা করার আহবান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ