শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শেখ হাসিনা শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করে এবং বাকশাল গঠন করে স্বাধীনতাকে হত্যা করেছিল : জামায়াত আমির

রিপোটারের নাম / ৫৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা  ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ‘আপনি বলেন চট করে দেশে ঢুকে পড়বেন, আপনাকে পালাতে বলেছিল কে? আপনি সব সময় বলতেন দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন, বিচারকরা স্বাধীন। পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচারব্যবস্থার মুখোমুখি হতে পারতেন। দেশে ফিরুন, স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মের ফল ভোগ করুন।’ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে শহরের দারুল ইসলাম একাডেমি মাঠে সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তান নিরস্ত্র বাঙালির ওপর হামলা করে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। সেই প্রেক্ষাপটে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করে এবং বাকশাল গঠন করে স্বাধীনতাকে হত্যা করেছিল। সেই সময় থেকেই শুরু হয় নানা বৈষম্য। যার অবসান হয়েছে চলতি বছরের ৫ আগস্ট।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;