শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

দূর্গা পূজা উপলক্ষে যানজট নিরসনে হাটহাজারীতে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে : মীর হেলাল 

রিপোটারের নাম / ৪২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

 

বিশেষ প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, হাটহাজারী উপজেলা ও পৌরসভার দূর্গা পূজা অনুষ্ঠানে যাতায়াত করতে যাতে অসুবিধা না হয় সেজন্য সড়কপথে যানজট নিরসনে বিএনপি’র পক্ষ থেকে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতা-কর্মীরা স্বপ্রণোদিত হয়ে এই দায়িত্ব গ্রহণ করেছে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দূর্গা পূজার সকল এলাকা পর্যবেক্ষণ করবেন। গত সতের বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আওয়ামীলীগ নিজেরা সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা করে সংখ্যালঘু ইস্যু সৃষ্টির পাঁয়তারা করতো। তারা মুখে অসাম্প্রদায়িক বলতো কিন্তু সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজিক বন্ধন নষ্ট করতো। সারা বাংলাদেশে মন্দিরে হামলা করে বিএনপির নেতৃবৃন্দকে মামলা দিয়েছে ফ্যাসিবাদী সরকার। এখন ফ্যাসিবাদীরা নেই কিন্তু তাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দূর্গা পূজার সার্বিক সহযোগিতা ও নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিএনপি। ০৮ অক্টোবর বিকাল চারটায় চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ও পৌরসভার পূজামণ্ডপের শৃঙ্খলা ও নিরাপত্তা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল আরো বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা চাই সকল ধর্মের মানুষ সমান অধিকার পাবে। আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করিনা, সবার পরিচয় বাংলাদেশী। দূর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান। কোন ভয় ভীতি ছাড়া যেন আনন্দ উদযাপন করে দূর্গা পূজা অনুষ্ঠিত হয় সেজন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে দূর্গা পূজার নিরাপত্তা ও সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বিএনপি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। উপস্থিত ছিলেন আলহাজ্ব জাকির হোসেন সদস্য উত্তর জেলা বিএনপি আহব্বায়ক,,হাটহাজারী পৌরসভা বিএনপি, অহিদুল আলম অহিদ সদস্য সচিব হাটহাজারী পৌরসভা বিএনপি, এম এ শুক্কুর সিনিয়র যুগ্ন আহব্বায়ক হাটহাজারী পৌরসভা বিএনপি, আবদুল মান্নান দৌলত যুগ্ম আহব্বায়ক হাটহাজারী পৌরসভা বিএনপি, সাহেদুল আজম সাহেদ যুগ্ম আহব্বায়ক

হাটহাজারী পৌরসভা বিএনপি, আকবর আলী সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দল, মনিরুল আলম জনী সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল, তকিবুল হাসান চৌধুরী তকি আহবায়ক হাটহাজারী উপজেলা ছাত্রদল, নুরুল কবির তালুকদার সদস্য সচিব হাটহাজারী উপজেলা যুবদল, গাজী আবদুল মুবিন সদস্য সচিব হাটহাজারী উপজেলা ছাত্রদল, সালাহউদ্দিন খালেক যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল, নুরুল আমীন যুগ্ম সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দল, কামাল চৌধুরী সভাপতি ৮নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ জসিম ২নং ওয়াড় বিএনপি, আমীন সওদাগর ,সভাপতি ৪নং ওয়াড় বিএনপি ,হারুনুর রশিদ ,সভাপতি ১নং ওয়াড় বিএনপি , মোহাম্মদ হারুন ,,সভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি। সোহেল সিদ্দিকী ,,সভাপতি ৫নং ওয়াড় বিএনপি ,আবু হানিফ ,সদস্য পৌরসভা বিএনপি। এমদাদ মির্জা,আহব্বায়ক হাটহাজারী পৌরসভা যুবদল।সদস্য সচিব হেলাল উদ্দীন, ইলিয়াস মেহেদী ,,সভাপতি পৌরসভা সেচ্ছাসেবক দল, আরফিন সাইফুল ,সাধারণ সম্পাদক পৌরসভা সেচ্ছাসেবক দল, রেজাউল করিম চৌধুরী রকি ,,আহব্বায়ক হাটহাজারী পৌরসভা ছাত্রদল ,সদস্য সচিব ,সাহেদ খান। রুবেল হোসেন ,সভাপতি পৌরসভা শ্রমিক দল ,,সাধারন সম্পাদক মোহাম্মদ কামাল।

পারভীন জাহান ,,সভাপতি হাটহাজারী পৌরসভা মহিলাদল।বিএনপি নেতা হাসান,আব্দুল ,উত্তর জেলা যুবদলের সদস্য ইয়াছিন ,উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন সহ অসংখ্য নেতৃবৃন্দ প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.