শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

পাটগ্রামে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন

এফ আই রানা / ৬২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে “পাটগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েশন” এর পূর্বঘোষিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

১৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০ টায় সভার শুরুতে পুর্বের কমিটির বিলুপ্তির মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।সভায় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের উপস্থিতে কমিটি ঘোষণা করেন আহ্বায়ক ক্ষিরোদ চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন,পাটগ্রাম উপজেলার ৪২ টি কিন্ডারগার্টেনের অধ্যক্ষবৃন্দ।

সভয় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি নির্বাচিত করা হয় মো: বশিরুজ্জামান এবং সেক্রেটারি নির্বাচিত করা হয় মো: মোস্তাফিজুর রহমান রাসেল-কে। আহ্বায়ক ক্ষিরোদ চন্দ্র রায় তার বক্তব্যে বলেন, আজ যাঁরা সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হলেন তাঁরা পরবর্তীতে মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। পরে নবনির্বাচিত সভাপতি বশিরুজ্জামান শুভেচ্ছা বক্তব্যে, সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

উল্লেখ্য যে, কমিটি ঘোষণার পুর্বে অধ্যক্ষগণ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন এম.এ ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের অধ্যক্ষ আবু ওয়াহেদ। তিনি বলেন, কিন্ডারগার্টেনগুলোর প্রতি বৈষম্য দূরীকরণ ও ঐক্যবদ্ধ থাকতে এই সংগঠনের কমিটিকে কার্যকর ও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তিনি কমিটির মেয়াদ, গঠনতন্ত্র, বার্ষিক চাঁদা, সংগঠনের কাজ ও দায়িত্ব ইত্যাদি বিষয়ে মতামত দেন। এছাড়াও বক্তব্য রাখেন তাহেরা বিদ্যাপীঠের অধ্যক্ষ আহসান উল হাবিব, পাটগ্রাম আদর্শ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আজিজুল হক, ফাতেমা প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মিলনুর রহমানসহ প্রতিষ্ঠান প্রধানগণ।

কার্যক্রম শেষে নতুন কমিটিকে শুভেচ্ছা বিনিময়, ফটোসেশন ও লাঞ্চ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;