শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

ছাতকে আওয়ামী লীগ নেতা  খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাতক

ছাতক প্রতিনিধি / ৪৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান ও  ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি  আবু বকর সিদ্দিক  পলাতক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে  সিলেটের হযরত শাহপরান (রঃ) থানায় জি আর ১৪/২১১ নং ২৮ আগষ্ট ২০২৪ মামলার আসামি হওয়ায় পলাতক রয়েছেন। এতে নাগরিকরা সেবা পাচ্ছেন না।সেবা বঞ্চিত নাগরিকগণ প্রতিদিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে উপস্থিত না পেয়ে ফেরত যাওয়ায় অনেকেই ভোগান্তিতে পড়েছেন।জনদুর্ভোগের কথা বিবেচনা করে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর প্যানেল চেয়ারম্যান -১ কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করতে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করা হয়। আবেদনে বলাহয়েছে নাগরিকদের জন্ম, মৃত্যুর সনদ,নাগরিক সনদ,নাম সংশোধন সহ নানা সেবা গ্রহিতা দের ফাইলে সাক্ষর না দিতে পারায় অনেকেরই গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান একটি লিখিত আবেদন পেয়েছি বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়েছে। শীঘ্রই ব্যবস্থা গ্রহন করে জনগণের দুর্ভোগ লাগব করা হবে। চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সেলফোনে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার ১৭ অক্টোবর ও তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত ছিলেন না।


এই ক্যাটাগরির আরো সংবাদ