শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

২-১ গোলে জিতে শীর্ষে উঠেছে লিভারপুল।

রিপোটারের নাম / ৩৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : আর্সেনাল-সিটির মতো শনিবার হারের হতাশায় পুড়তে পারত লিভারপুলও। ব্রাইটনের বিপক্ষে এদিন শুরতেই গোল খেয়ে বসেছিল অলরেডসরা।তবে বাকিরা না পারলেও এদিন দারুণ প্রত্যাবর্তনে জয় নিয়েই মাঠ ছেড়েছে মোহাম্মদ সালাহরা।

 

অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লীগের শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে লিভারপুল।ফের্দি কাদিওলু ব্রাইটনকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোডি গাকপো। এরপর নিখুঁত এক ফিনিশে ব্যবধান গড়ে দেন সালাহ।

 

এই জয়ে সিটিকে টপকে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে আর্নে স্লটের দল

 

এদিন ১৪ তম মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল।

একাধিক বিফল আক্রমণের পর বিরতিতে যায় ০–১ গোলে পিছিয়ে থেকে।

 

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের হাতেই। বিরতির পর প্রথম ১০ মিনিটে তিনটি ভালো সুযোগ পায় অলরেডসরা। আলেক্সিস মাক আলিস্তেরের হেড ও সালাহর শট ঠেকান ভেরব্রুখেন, আর নুনেস দূরের পোস্টে শট নিতে ব্যর্থ হন।

 

তবে সফলতা আসে দ্রুত। ৬৯ মিনিটে সমতা এনে দেন কোডি গাকপো, এর তিন মিনিট বাদেই প্রতি–আক্রমণ থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।

 

শেষ পর্যন্ত ২–১ ব্যবধানের স্বস্তি নিয়েই ম্যাচ শেষ করে লিভারপুল। তিন পয়েন্টের এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে স্লটের দল।

 

১০ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট ১৯ পয়েন্ট তৃতীয় এবং আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে


এই ক্যাটাগরির আরো সংবাদ