শিরোনাম
চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া ।

রিপোটারের নাম / ৪১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের জ্বালানিমন্ত্রীর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই তথ্য জানিয়েছে বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর হামলায় বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হারমান হালুশ্চেনকো বলেছেন, ইউক্রেনজুড়ে জ্বালানি স্থাপনায় হামলায় হয়েছে এবং এ কারণে বিদ্যুতহীন হয়ে পড়েছে অনেক এলাকা। তিনি লোকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

 

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী দেশজুড়ে বিমান হামলার সাইরেন জারি করে।

বিবিসি বলছে, নতুন করে দেশটির বিমান বাহিনী কিয়েভসহ রিভেন, ভিনিতসিয়া, ক্রপিভিনিতস্কি, বালতা, মিকোলাইভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলার সতর্কতা জারি করেছে।

ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে এক হাজার ৫০০ বিমান হামলা চালিয়েছে।

 

খারকিভের মেয়র ইগোর তেরেকহোভ বলেছেন, আবাসিক অঞ্চলে বোমাবর্ষণ করা হয়েছে। লুতস্কের মেয়র ইহোর পলিশ্চাক বলেছেন, একাধিক বিস্ফোরণ হয়েছে এবং শহরের এক অংশে বিদ্যুৎ নেই।

স্থানীয় মিডিয়া আউটলেট জারকালো তিনজনিয়া জানিয়েছে, প্রধান বন্দর নগরী ওডেষাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন।

 

এছাড়া সুমি ও ভলিনেও হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক হাজার আট দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ