শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়া হোক : বিজেপি নেতা দিলীপ ঘোষ

রিপোটারের নাম / ৪২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের (বিজেপি) নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছেন। বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়া হোক।

 

গত শুক্রবার গাইঘাটা বাজারে দলীয় এক কর্মসূচিতে তিনি এ দাবি জানান বিজেপি দলের ওই নেতা।

 

দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাদেশের হিন্দুরা ভারতে গেলে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে।’ এটা বিজেপির ঘোষিত নীতি বলেও স্পষ্ট করেন গেরুয়া শিবিরের এই নেতা।

 

 

ক্ষমতাসীন রাজনৈতিক দলের ওই নেতা আরো বলেন, ‘বাংলাদেশের আক্রান্ত হিন্দুদের তো ভারতের নাগরিকত্ব দেওয়া হবেই। পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হয়ে ভারতে এলে তাদেরও নাগরিকত্ব দেওয়া হবে।’

 

 

২০১৯ সালের শেষের দিকে সংসদে সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন পাস হয়। তাতে বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারের জেরে ভারতে এলে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারা সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;