শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

চন্দনাইশ দোহাজারীতে পিতার মসজিদ দাবী করায় এলাকাবাসীর মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোটারের নাম / ৫৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মনসুর আলী ফয়সালসহ তার ভাইয়েরা তাদের পিতার মসজিদ দাবী করায় এলাকাবাসী ও মুসল্লিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। ১৫ বছর মসজিদে নামাজ আদায় করছেন না এলাকাবাসী। ১৩ ডিসেম্বর (শুক্রবার) বিকালে দোহাজারী পৌরসভার শামসের আউলিয়া জামে মসজিদকে পিতার মসজিদ দাবী করায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বে করেন সাবেক কাউন্সিলর মো. আলমগীর। আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মোহাম্মদ বাহাদুর ইসলাম, মোহাম্মদ ইউনুস, শাহ আলম, সাইফুল ইসলাম সুমন, নাসির উদ্দিন, দিল মোহাম্মদ, মো. ছাবের, মো. ফারুক, মো. নয়ন প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, মাও. খোরশেদ আলম রিজভী ও তার ভাইয়েরা তাদের পিতার মসজিদ দাবী করে গত ১৬ বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মসজিদের দখলদারিত্ব, টাকা আত্মসাৎ, এলাকাবাসীকে নামাজ আদায়ে বাধাঁ, মসজিদ পরিচালনা কমিটি গঠন করতে বাঁধা প্রদান করে মিথ্যা মামলাসহ নানা অনিয়ম হয়রানীর প্রতিবাদ জানান বক্তরা। এ ব্যাপারে প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। বিগত ১৫ বছর ধরে সমাজের মানুষ এই ধরনের বিরোধের কারণে মসজিদে নামাজ আদায় করছেন না বলে বক্তব্যে উল্লেখ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;